দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে
১ হাজার ৬৭৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৪৩ জনের মৃত্যুর কথা জানানো হয়। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৪৭ জনের।
0 মন্তব্যসমূহ