সর্বশেষ

2/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাকিবের জৈব সুরক্ষাবলয় ভঙ্গ!!!!!!!

সাকিবের জৈব সুরক্ষাবলয় ভঙ্গ
মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তদন্ত করে দেখবে বিসিবি ও সিসিডিএম। গতকাল দুপুরে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং অনুশীলনের সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ঢুকে পড়েন বাইরের এক ব্যক্তি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, একাডেমি মাঠ ও ইনডোর ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয়ের অংশ। সেখানে বাইরের কারও প্রবেশ নিষেধ। তবু কীভাবে সেখানে বাইরের মানুষ ঢুকে পড়লেন, সেটিই খতিয়ে দেখবে বিসিবি ও সিসিডিএম।
সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, আমরা এমন ঘটনায় হতাশ হয়েছি। সিসিডিএম ও বিসিবি বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রতিটি দলের ক্রিকেটার, কর্মকর্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সামনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ